মারা গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

2026-10-28T11:04:15+06:00
2026-10-28T11:04:15+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
মারা গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম
বিনোদন ডেস্ক
⏲ ১১:০৪ এএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা পপি। একসময় ঢাকাই সিনেমার নিয়মিত মুখ থাকলেও বর্তমানে তাঁকে প্রকাশ্যে দেখা যায় না। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর যোগাযোগ খুবই সীমিত বলে জানা গেছে।

মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী পপিকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

একসময় ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেছেন পপি। বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত রয়েছেন এই অভিনেত্রী।

জ/শা


  বিষয়:   চিত্রনায়িকা পপি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত