নেত্রকোনায় জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

2026-10-28T13:57:09+06:00
2026-10-28T13:57:09+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোনায় জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ১:৫৭ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
নেত্রকোনা প্রতিনিধি
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজের (বারসিক) এর আয়োজনে আটপাড়া উপজেলার রামেশ্বরপুরে অবস্থিত বারসিকের নেত্রকোনা আঞ্চলিক রিসোর্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিকের কমিউনিকেশন ও নলেজ ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক সিলভানুস লামিন। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।

কর্মশালায় জেন্ডার ধারণা, জেন্ডারভিত্তিক ভূমিকা ও বৈষম্য, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, জেন্ডার চাহিদা, জেন্ডার লেন্স, জেন্ডার মূলধারাকরণ, জেন্ডার নীতিমালা এবং অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতার আলোকে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্য চিহ্নিত করেন। এসব বৈষম্য প্রতিরোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

আলোচনায় বলা হয়, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষসহ সব মানুষের অধিকার, সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে। পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ বণ্টনের প্রতিটি পর্যায়ে নারীর মতামত, অভিজ্ঞতা ও জ্ঞানকে যথাযথ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সব জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

অংশগ্রহণকারীরা আরও বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি, জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা প্রণয়ন, অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণ করতে হবে।

কর্মশালায় মানবাধিকারকে প্রত্যেক মানুষের জন্মগত অধিকার হিসেবে বিবেচনা করে উন্নয়ন কার্যক্রমে সমতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীনতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব নীতি অনুসরণের মাধ্যমে মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।


  বিষয়:   নেত্রকোনা  কর্মশালা  মানবিক  বৈষম্য 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত