ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-27T13:33:22+06:00
2026-10-27T13:33:22+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩৩ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
ডা. জাহেদ উর রহমান
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। মরদেহ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে উগ্রপন্থীদের আস্ফালন রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে বাংলাদেশ পছন্দ করছে না। এ বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত