দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশ মানুষ আয়োডিন ছাড়া লবণ খাচ্ছেন। একে শ্যুন্যের ঘরে নামিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এমনটা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬০-৭০ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পুষ্টিহীনতায় ভুগছে। একটি বুদ্ধিদীপ্ত জাতি গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে আয়োডিনের অভাব। এ থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত গবেষণা ও পদক্ষেপ দরকার।
তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে। বিগত আমলের দুর্নীতির কারণে ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে ঠিক করতে কাজ করছে সরকার।
তাই শুধু রোগ নিরাময় নয়, কীভাবে এসব সমস্যার স্থায়ী সমাধান করা যায়, সরকার এতে গুরুত্ব দিচ্ছে। এই অনুষ্ঠানে বিসিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।
জ/উ