‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’

নিউজ ডেস্ক

রাজনীতি

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। তাঁদের সঙ্গে রয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানও। প্রধানমন্ত্রীর সঙ্গে জীবনের প্রথম বিদেশ সফরে যাওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

2026-10-26T08:48:06+06:00
2026-10-26T08:48:06+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’
নিউজ ডেস্ক
⏲ ৮:৪৮ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। তাঁদের সঙ্গে রয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানও। প্রধানমন্ত্রীর সঙ্গে জীবনের প্রথম বিদেশ সফরে যাওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

রোববার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান সফরের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। ‘‘আল্লাহু আকবর’’ বললো বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’

নিজের প্রথম বিদেশ সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জ/শা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত