সৌদির রিয়াদ বিমানবন্দরে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-26T19:01:51+06:00
2026-10-26T19:01:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদির রিয়াদ বিমানবন্দরে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিলের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:০১ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের পরিসংখ্যানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল হয়েছে, যা মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা।

জেদ্দার পর সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও একাধিকবার হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হওয়ার দাবি করা হয়েছে। ঘটনাটিকে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সীমিত পরিসরে তা আবার চালু করে। সূত্র: আল-জাজিরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত