লক্ষ্মীপুরে মাদক ব্যবসার বিরোধের দ্বন্দ্বে যুবক খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-26T12:42:05+06:00
2026-10-26T12:42:05+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
লক্ষ্মীপুরে মাদক ব্যবসার বিরোধের দ্বন্দ্বে যুবক খুন
লক্ষ্মীপুর প্রতিনিধি
⏲ ১২:৪২ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের সদর উপজেলায় গলায় ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত জাকির হোসেন জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। পরে মরদেহটি এলাকার একটি সুপারি বাগানে ফেলে রেখে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিছুদিন আগে জুয়েল একটি মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত