বি-আর পাওয়ারজেনের প্রধান প্রকৌশলীকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-25T18:26:28+06:00
2026-10-25T18:26:28+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
বি-আর পাওয়ারজেনের প্রধান প্রকৌশলীকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৬ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. মাহবুব কবিরকে চাকরি থেকে অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মিরসরাই বিদ্যুৎ প্রকল্পের জেনারেটরের উৎস নিয়ে জটিলতার ঘটনায় ২০২০ সালের ২৩ জুন অসদাচরণের অভিযোগে মাহবুব কবিরকে চাকরিচ্যুত করা হয়েছিল। রায়ে আদালত বলেন, তাঁকে অপসারণের প্রক্রিয়া প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী ছিল। কারণ, বিভাগীয় তদন্তে কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি।

রায়ে আরও বলা হয়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কোম্পানির তিন সদস্যের তদন্ত কমিটি ৫৬ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদনে মাহবুব কবিরের অপসারণপ্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের প্রমাণ পায়। কিন্তু কোম্পানির বোর্ড ওই প্রতিবেদন মন্ত্রণালয়ে না পাঠিয়ে তা ধামাচাপা দেয়।

এর পরিবর্তে তদন্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া ও চাপ প্রয়োগের মাধ্যমে লিখিত ক্ষমা প্রার্থনা আদায় করে মাত্র আট পৃষ্ঠার একটি পরিবর্তিত প্রতিবেদন তৈরি করা হয়। ওই প্রতিবেদনে মূল তদন্তে উঠে আসা অনিয়মসংক্রান্ত পর্যবেক্ষণগুলো বাদ দেওয়া হয়েছিল। হাইকোর্ট বোর্ডের এ পদক্ষেপকে আইনগত কর্তৃত্ববহির্ভূত বলে উল্লেখ করেন।

চাকরি থেকে অপসারণের আদেশের বিরুদ্ধে মাহবুব কবির উচ্চ আদালতে রিট আবেদন করেন। এ সময় কোম্পানির পক্ষ থেকে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে আদালত সেই আপত্তি খারিজ করে দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, শতভাগ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান হিসেবে বি-আর পাওয়ারজেন জনস্বার্থমূলক কাজ করে। তাই মৌলিক অধিকার লঙ্ঘন বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন সরাসরি গ্রহণযোগ্য।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত