অর্থবিলে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া দ্রুত করার সুপারিশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-25T19:22:10+06:00
2026-10-25T19:22:10+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
অর্থবিলে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া দ্রুত করার সুপারিশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২২ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থবিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, তাহসিনা রুশদীর এমপি, নূরুল ইসলাম এমপি এবং আখতার হোসেন এমপি।

বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এ সময় কমিটির সভাপতি সদস্য ও উপস্থিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের সভাপতি, কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন করে নিশ্চিত করা হয়। পাশাপাশি বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাবসংক্রান্ত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।

সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরামর্শও দেওয়া হয় বৈঠকে।

এ ছাড়া বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে ত্রুটির কারণ উল্লেখ করে লিখিতভাবে অবহিত করার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত