মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধারাবাহিক হুমকিকে ‘হতাশা ও দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের চরম হতাশা থেকেই ইরানকে নতুন করে যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছেন।
মোখবের বলেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকি থেকে ক্ষমতার চেয়ে বরং তাদের চরম হতাশার গন্ধই বেশি পাওয়া যাচ্ছে।’
ইরানের এই শীর্ষ উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে তৈরি হওয়া এই ‘দুর্বলতা’ ইরান অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন করতে পারছে। সূত্র: আল-জাজিরা।
জ/উ