বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা আজ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-25T18:04:23+06:00
2026-10-25T18:04:23+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা আজ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

আত্মশুদ্ধি, সংযম, সম্প্রীতি ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা নিয়ে প্রতিবছর প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বিহারে সমবেত হয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

প্রবারণা পূর্ণিমার মূল শিক্ষা হলো নিজের ভুল-ত্রুটি সংশোধন করা এবং অন্যের প্রতি সহনশীল আচরণ করা। এ উৎসবের মধ্য দিয়ে আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে, উৎসব উপলক্ষে বিকেলে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে আলোকসজ্জার পাশাপাশি রঙিন ফানুস ওড়ানো হবে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত