যৌথ অভিযানে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

‎জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়।

2026-10-25T19:31:28+06:00
2026-10-25T19:31:28+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
যৌথ অভিযানে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৭:৩১ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
‎জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। 

‎আজ রবিবার সকাল ১০'টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকালে মূর্তি সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতর ছেলে সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
‎
‎জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে উপজেলার ধুরইল গ্রামে যৌথ অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারীদের আটক করা হয়।

উদ্ধারকৃত কষ্টি পাথরের ১টির ওজন ৪২.৭ কেজি এবং অপরটির ওজন ৩৭.৬ কেজি সহ মোট ৩টি খন্ডের ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৮৯ লক্ষ ১০ হাজার টাকা।
‎
‎উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টি পাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


  বিষয়:   ‎জয়পুরহাট  কষ্টিপাথর  চক্র  অভিযান  মূর্তি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত