নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্যবসায়ী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

দেশজুড়ে

শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। তাঁর আগের নাম ছিল শ্রী গণেশ। আজ রোববার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাঁকে কালিমা পাঠ করান।

2026-10-25T19:24:34+06:00
2026-10-25T19:24:34+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্যবসায়ী
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
⏲ ৭:২৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
ছবি- নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। তাঁর আগের নাম ছিল শ্রী গণেশ। আজ রোববার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাঁকে কালিমা পাঠ করান।

নবমুসলিম মো. নাসির হোসাইন আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে একটি সেলুন পরিচালনা করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করেছেন। আগে তাঁর ফেসবুক আইডির নাম ছিল ‘শ্রী গণেশ’। বর্তমানে সেখানে ‘মো: নাসির হোসাইন’ নাম ব্যবহার করছেন।

ইসলাম ধর্ম গ্রহণের কারণ জানতে চাইলে মো. নাসির হোসাইন জবাবদিহিকে বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বই এবং ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, ইসলাম ধর্ম সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  শেরপুর  ধর্ম পরিবর্তন 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত