২১ জানুয়ারি শুরু অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফাইনাল চট্টগ্রামে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-21T17:45:46+06:00
2026-10-21T17:45:46+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
২১ জানুয়ারি শুরু অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফাইনাল চট্টগ্রামে
স্পোর্টস ডেস্ক
⏲ ৫:৪৫ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। দুই দেশের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই প্রতিযোগিতা।

বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যু হলো চট্টগ্রাম, সিলেট, কীর্তিপুর ও মূলপানি। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। আগামী ৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ আয়োজন করবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রথম পর্বের গ্রুপ স্টেজ শেষে সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে দুই গ্রুপের ‘সুপার সিক্স’ পর্ব। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল।

এর আগের দুটি আসরেই, ২০২৩ ও ২০২৫ সালে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল।

‘বি’ গ্রুপে রয়েছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। ‘সি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, ‘ডি’ গ্রুপে লড়বে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

আগামী ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম দিনে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। একই দিনে মূলপানিতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড। অন্য ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত