রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে সিং মাছ নিধনের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অর্জুন দেবনাথের ছেলে অভিমন্য দেবনাথের লিজকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে মাছ চাষী অভিমন্য।

2026-10-21T19:08:59+06:00
2026-10-21T19:08:59+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
⏲ ৭:০৮ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে সিং মাছ নিধনের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অর্জুন দেবনাথের ছেলে অভিমন্য দেবনাথের লিজকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে মাছ চাষী অভিমন্য।

অভিমন্য জানান, গ্রামের একজনের নিকট থেকে পুকুরটি লিজ নিয়ে চাষ করে আসছিলাম। মঙ্গলবার সন্ধায় মাছগুলোকে খাবার দিয়ে বাড়ীতে আসি। সকালে পুকুরে গিয়ে দেখি কে বা কাহারা বিষ প্রয়োগ করায় অধিকাংশ মাছ মরে ভেসে ওঠেছে।  

তিনি বলেন, পুকুরে প্রায় ১৪০-১৫০মন সিং মাছ ছিল। মাছগুলো প্রায় বাজারজাত করার মতো বড় হয়েছিল। কিন্তু এরই মধ্যে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৪-১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন মাছ চাষী অভিমন্য।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, পুকুরে বিষ প্রয়োগের কথা শুনেছি। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


  বিষয়:   নওগাঁ  অভিযোগ  তদন্ত  ঘটনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত