রাজশাহীতে পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-21T15:03:41+06:00
2026-10-21T15:05:18+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজশাহীতে পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
⏲ ৩:০৩ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি দল অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।

এসআরবি জানায়, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আল মুমেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জানতে পারে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার লিচুবাগানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা পড়ে আছে। বস্তাটি সন্দেহজনক মনে হওয়ায় সেখানে অভিযান চালানো হয়।

পরে বস্তার ভেতর থেকে লাল স্কচটেপে মোড়ানো ৬৪টি এবং কালো স্কচটেপে মোড়ানো ৩৯টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উদ্ধার করা ককটেলগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করেছে এসআরবি। পুলিশ জানিয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো ধ্বংস করবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত