পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করবেন।

2026-10-20T08:35:54+06:00
2026-10-20T08:35:54+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩৫ এএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করবেন।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে প্রথমে রংপুরে যাবেন। এরপর পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

তিনি আরও জানান, চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে ঢাকা ছাড়বেন তারেক রহমান।

জ/শা 


  বিষয়:   পূজামণ্ডপ পরিদর্শন  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত