আ. লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-21T13:29:52+06:00
2026-10-21T13:29:52+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
আ. লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৯ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ক্ষমতাসীন বিএনপি আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি।

আজ বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর তোপখোলা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের অবস্থা ভালো নেই। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলোর দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।

এ সময় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবিগুলো সরকারের মেনে নেওয়া উচিত।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত