গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের মধ্যে চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তানিশার শরীরের ৮৬ শতাংশ এবং নাছিমার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
জ/উ