আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না: শামা ওবায়েদ

ফরিদপুর সংবাদদাতা

দেশজুড়ে

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সমান অধিকার ও মর্যাদায় দেখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’

2026-10-20T09:17:15+06:00
2026-10-20T09:17:15+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না: শামা ওবায়েদ
ফরিদপুর সংবাদদাতা
⏲ ৯:১৭ এএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সমান অধিকার ও মর্যাদায় দেখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’

সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাহাপাড়া পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই। তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’

তিনি বলেন, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে জীবনযাপন করতে পারেন। পাশাপাশি তাঁরা স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত বছরের দুর্গাপূজা ও এ বছরের পূজার মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের দুর্গাপূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত পূজায় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সারা রাত পাহারা দিয়েছেন। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বিগত সরকারের সময়ের বরাদ্দের সঙ্গে চলতি বছরের বরাদ্দের তুলনা করেন। এ বছর তাঁরা আগের তুলনায় বেশি বরাদ্দ পেয়েছেন কি না, সে বিষয়েও জানতে চান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘গত ১৭ বছর মানুষ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ এক হয়ে, ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে।’

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলাদলি এড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্যসচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জ/শা 


  বিষয়:   শামা ওবায়েদ  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত