মা ইলিশ রক্ষায় অভিযানে ২০ জেলে আটক, জাল জব্দ

বরিশাল প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-20T12:21:17+06:00
2026-10-20T12:21:17+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মা ইলিশ রক্ষায় অভিযানে ২০ জেলে আটক, জাল জব্দ
বরিশাল প্রতিনিধি
⏲ ১২:২১ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মেঘনা নদী ও এর শাখা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বরিশাল অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াছিনুল হকসহ হিজলা ফাঁড়ি, আবুপুর ও অন্তর্বাম ক্যাম্পের তিনটি দল অংশ নেয়। মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, জব্দ ও উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক ২০ জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত