গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

নিজের গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন।

2026-10-19T13:57:34+06:00
2026-10-19T13:57:34+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৫৭ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
নিজের গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইশরাক বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হলেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযান’ পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রে ছিল। এ ঘটনাকে ঘিরে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

জ/শা


  বিষয়:   ইশরাক হোসেন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত