স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী কার্যক্রম বন্ধের উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।

2026-10-19T14:05:47+06:00
2026-10-19T14:05:47+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০৫ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী কার্যক্রম বন্ধের উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’

তিনি আরও বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’

এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেবে বলে শোনা গেলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। তাঁর অভিযোগ, বিএনপি সরকার তাদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের যে তথ্যের কথা বলা হয়েছিল, সেখানেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের বিষয়টি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষোভ, দুঃখ বা আঘাত পান।

তিনি বলেন, ‘আমি আমার মুসলিম ভাইদের বলব, আমরা সবকিছুই করব। তবে হিন্দু ভাইয়েরা যাতে কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে।’

এ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার কারণে তাঁকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা না দেওয়ার অনুরোধও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। তাঁরা যেমন অন্যদের ভালোবাসেন, তেমনি অন্যদেরও তাঁদের ভালোবাসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ আহত হন। প্রয়োজনে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরাও আলোচনায় বসতে আগ্রহী। আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জ/শা 


  বিষয়:   ইশরাক হোসেন  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত