বিচ্ছেদের ঘোষণার পর প্রকৃতির মাঝে শেহতাজ, ছবিতে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায় থেকে আপাতত দূরে থেকে নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন তিনি। এবার প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও অনুসারীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে নতুন পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

2026-10-19T13:06:13+06:00
2026-10-19T13:06:13+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
বিচ্ছেদের ঘোষণার পর প্রকৃতির মাঝে শেহতাজ, ছবিতে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
⏲ ১:০৬ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায় থেকে আপাতত দূরে থেকে নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন তিনি। এবার প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও অনুসারীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে নতুন পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন শেহতাজ। খোলা প্রান্তর ও প্রকৃতির আবহে তোলা ছবিগুলোতে তাঁকে ভিন্ন এক পরিবেশে দেখা গেছে। ছবির সঙ্গে আবহসংগীত হিসেবে যুক্ত করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি।

বিচ্ছেদের ঘোষণার পর শেহতাজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে, তার মধ্যেই নতুন ছবিগুলো নজর কেড়েছে। প্রকাশের মাত্র সাত ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়ে।

তবে ছবিগুলোর মাধ্যমে ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো ইঙ্গিত দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি শেহতাজ। বিচ্ছেদ নিয়েও নতুন কোনো মন্তব্য করেননি তিনি। ফলে প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তের ছবিগুলোই এখন অনুসারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রেম থেকে দাম্পত্য—তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বরাবরই। তবে গত ৪ অক্টোবর যৌথ বিবৃতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।

বিবৃতিতে তাঁরা জানান, দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা অটুট থাকার কথাও জানান তাঁরা। পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে প্রীতম জানান, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির ভিত্তিতেই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

জীবনের নতুন অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান উল্লেখ করে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে তাঁদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান এই সংগীতশিল্পী।

বিচ্ছেদের ঘোষণার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেহতাজের নতুন উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্তের ছবি দিয়েই আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

জ/শা


  বিষয়:   অভিনেত্রী  সোসলামিডিয়া শেহতাজ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত