মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন ইশরাক হোসেন। বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাঁর পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি। বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলবো।’
মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক আরও বলেন, ‘এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।’
ইশরাকের বক্তব্যে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত দলের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে পদত্যাগের পেছনে বিশেষ কারণ কী এবং এ বিষয়ে দলের সঙ্গে তাঁর কী ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত পরে জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইশরাকের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।
ইশরাকের বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থানের পরিবর্তন হবে না। বরং এ বিষয়ে আরও কঠোর ভূমিকা নেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
জ/শা