'ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি'

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক ক্ষতি ১০০ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর মতে, যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

2026-10-17T12:22:29+06:00
2026-10-17T12:22:29+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
'ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি'
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:২২ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক ক্ষতি ১০০ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর মতে, যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় সানচেজ লেখেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমরা ঠিকই বলেছিলাম—যুদ্ধ চাই না। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’

শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের বিরোধিতা করে যাঁরা অবস্থান নিয়েছিলেন, তাঁরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার প্রশ্নে সঠিক ছিলেন। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক পরিণতি সম্পর্কেও তাঁদের আশঙ্কা যথার্থ প্রমাণিত হয়েছে। বর্তমানে ইউরোপের সাধারণ নাগরিকদের এসব পরিণতির মুখোমুখি হতে হচ্ছে।

সানচেজ বলেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই যুদ্ধের মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে। ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ইউরোর বেশি, যা প্রায় ১১২ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

যুদ্ধের প্রভাব মোকাবিলায় স্পেন সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা দেওয়া এবং গাড়ি ব্যবহারকারী নাগরিকদের সুরক্ষায় স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। এর আর্থিক মূল্য প্রায় ১৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।

জ/শা 


  বিষয়:   ইরান যুদ্ধ  স্পেন  প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত