দুই সন্তানকে নিয়ে কাশবনে পরীমনি, সুখের মুহূর্ত ভাগ করলেন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-16T01:18:50+06:00
2026-10-16T01:18:50+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
দুই সন্তানকে নিয়ে কাশবনে পরীমনি, সুখের মুহূর্ত ভাগ করলেন
বিনোদন ডেস্ক
⏲ ১:১৮ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার কমতি নেই। তবে দিনশেষে প্রশান্তির ঠিকানা কোথায়? চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেন সেই প্রশ্নেরই উত্তর দিল। দুই সন্তানকে নিয়ে কাশবনে সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করে নিজের সুখের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে কখনো তাঁকে কাশবনের পাশে দাঁড়িয়ে, আবার কখনো বসে সময় কাটাতে দেখা যায়। খোলা আকাশের নিচে শরতের স্নিগ্ধ পরিবেশে বেশ ফুরফুরে মেজাজেই ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে ছোট্ট একটি ক্যাপশন দিয়েছেন পরীমনি-‘মাই হ্যাপিনেস’। তাঁর এই কথাতেই যেন স্পষ্ট, সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তাঁর সুখের অন্যতম বড় উৎস।

মূলত দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সকালের রোদ আর শরতের মনোরম পরিবেশে সন্তানদের সঙ্গে কাটানো সময়ের ছবিগুলোতে ফুটে উঠেছে জীবনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়ার গল্প।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে বড় করে তোলার দায়িত্ব নেন পরীমনি। কিছুদিন পর তাঁর পরিবারে আসে নতুন সদস্য-কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে ঘিরেই পরীমনির সংসার। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন জীবনের আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বারবার সামনে এসেছে তাঁর মাতৃত্বের দিকটি।

কাশবনে কাটানো এবারের মুহূর্তগুলোও যেন সেই গল্পেরই আরেকটি অধ্যায়-যেখানে তারকাখ্যাতির বাইরে একজন মায়ের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর সন্তানদের সঙ্গ আর ভালোবাসা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত