ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে খুলনায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। আজ শনিবার সকালে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের হোস্টেল প্রাঙ্গণে এ অভিযানের সূচনা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

2026-10-17T22:21:26+06:00
2026-10-17T22:21:26+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
খুলনা প্রতিনিধি
⏲ ১০:২১ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
ছবি- খুলনা প্রতিনিধি
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে খুলনায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। আজ শনিবার সকালে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের হোস্টেল প্রাঙ্গণে এ অভিযানের সূচনা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধানমন্ত্রীর দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নগরীতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে কেসিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় সকালে শুরু হওয়া এ অভিযান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নিরালা মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত পরিচালিত হয়।

অভিযানের আওতায় কলেজ হোস্টেল সংলগ্ন পুকুরের কচুরিপানা অপসারণ, জমে থাকা পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং মশার ওষুধ ছিটানো হয়। এ সময় কেসিসি প্রশাসক সরেজমিনে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ হোস্টেল সংলগ্ন পুকুরের পানি ব্যবহার উপযোগী করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পানির গুণগত মান পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পুকুরে সাঁতারসহ বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডে নগরবাসীকে উৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম সরদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক তুষার কান্তি রায়, ২৬ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী রনি জামিল চৌধুরী, হেলদি সিটি ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, বিডি কিনের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম এবং কিন আপ খুলনার পরিচালক মো. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিচ্ছন্নতা অভিযানে হেলদি সিটি ফোরামের সদস্য, বিডি কিনের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা, এলাকার নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা কমানো, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।



জ/বা


  বিষয়:   দেশজুড়ে  ডেঙ্গু  কেসিসি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত