হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সৌদির সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ বন্ধে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানিয়ে পরিষদের দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার।

2026-10-17T14:07:12+06:00
2026-10-17T14:07:12+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সৌদির সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ২:০৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ বন্ধে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানিয়ে পরিষদের দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ওপর হুতিদের অব্যাহত ও ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। এ ছাড়া লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচলের জন্য অব্যাহত হুমকিরও নিন্দা জানিয়েছে পরিষদ।

মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা পরিষদের বক্তব্যে ২০১৫ সালে গৃহীত ২২১৬ নম্বর প্রস্তাবসহ পরবর্তী প্রস্তাবগুলো সম্পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হুতিদের কাছে অস্ত্র ও অন্যান্য সহায়তা পৌঁছানো বন্ধ করতে ইয়েমেন সরকারসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ বক্তব্য গ্রহণ করে। এতে সৌদি আরবের ওপর হুতিদের হামলার নিন্দা জানানোর পাশাপাশি তাদের অস্ত্র ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম সংগ্রহ ঠেকাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

২০১৫ সালের ২২১৬ নম্বর প্রস্তাবে হুতিদের অবিলম্বে ও নিঃশর্তভাবে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে দখল করা এলাকাগুলো, বিশেষ করে ইয়েমেনের রাজধানী সানা থেকে সরে যাওয়া, সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠান থেকে নেওয়া অস্ত্র জমা দেওয়া এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ক্ষমতা প্রয়োগে বাধা দেওয়া বন্ধ করার দাবি জানানো হয়। প্রস্তাবটিতে বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা পৌঁছানোর পথ সুগম করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

এদিকে, ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে গত জুলাই থেকে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত ইয়েমেন সরকার ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলায় ১৯ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

জ/শা



  বিষয়:   সৌদি আরব  হুতি হামলা  অস্ত্র সরবরাহ  জাতিসংঘ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত