ভারত থেকে প্রথম চালানে দেশে পৌঁছাল ১৮ রেলকোচ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ দেশে পৌঁছেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে কোচগুলো দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে এসে পৌঁছায়।

2026-10-17T16:11:01+06:00
2026-10-17T16:11:01+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ভারত থেকে প্রথম চালানে দেশে পৌঁছাল ১৮ রেলকোচ
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১১ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ দেশে পৌঁছেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে কোচগুলো দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে এসে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোচগুলো খোলার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যানসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন কোচ যুক্ত হলে উত্তরের ১৬ জেলায় ট্রেন চলাচলে বিদ্যমান কোচসংকট ও যাত্রীভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে।

এসব কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ কারখানায় তৈরি করা হয়েছে।

রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান এসব কোচ দিয়ে সরাসরি চিলাহাটি-কক্সবাজার পর্যটন রুটে একটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত কোচগুলো রেলবহরে যুক্ত করা হলে কোচের সংকট কমবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো এখনো খোলা হয়নি। তবে শিগগিরই সেগুলো খুলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, এ কাজে রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও অংশ নেবেন। সৈয়দপুর রেলওয়ে কারখানায় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন হলে কোচগুলো ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।সূত্র: বাসস

জ/শা 


  বিষয়:   ভারত  রেলকোচ আমদানি  ডিএস 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত