রৌমারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

2026-10-17T16:51:56+06:00
2026-10-17T16:51:56+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রৌমারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫১ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কে উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মধ্যবর্তী এলাকায় দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

এ ঘটনায় আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জ/শা 

  বিষয়:   কুড়িগ্রাম  সড়কদুর্ঘটনা  রৌমারী-ঢাকা মহাসড়কে  নিহত 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত