পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-16T01:01:54+06:00
2026-10-16T01:01:54+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:০১ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে আশঙ্কা না থাকলেও নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আশঙ্কা নেই বলে সতর্কতা দুর্বল, এটা করার কোনো সুযোগ নেই। সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পূজামণ্ডপে আমাদের দায়িত্ব পালন করব।’

তিনি বলেন, পূজামণ্ডপে নাশকতা ঠেকানোর পাশাপাশি মানুষের মধ্যে ভীতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধেও পুলিশকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ-এই তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তার দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে ৯টি মন্দির অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। তবে শ্রেণিবিন্যাস যা-ই হোক, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা পুলিশের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা রয়েছে। যেসব মণ্ডপে আগে ক্যামেরা ছিল না, সেসব স্থানে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে আলোচনা করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার সংযোগ ডিএমপির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন। এসব ক্যামেরার লাইভ সংযোগ ডিএমপির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত