রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-16T12:25:29+06:00
2026-10-16T12:25:29+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:২৫ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৪০ কিলোমিটার।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ কম্পনের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিএনও নিউজের তথ্য অনুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের একটি আগাম সতর্কতা জারি করেছিল। এতে জাপানের বড় একটি অংশে তীব্র কম্পনের পূর্বাভাস দেওয়া হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।

সতর্কবার্তায় উল্লেখ করা মাত্রার ভূমিকম্প সত্যিই ঘটলে তা হতো এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

কামচাতকা উপদ্বীপ ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত টেকটোনিক বলয়ের ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা ঘিরে থাকা এই বলয় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত।

এর আগে গত বছরের জুলাইয়ে এই অঞ্চলের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়। সূত্র: এনডিটিভি, বিএনও নিউজ

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত