গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

2026-10-17T17:42:54+06:00
2026-10-17T17:42:54+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪২ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলার সফিপুর এলাকায় অবস্থিত ওষুধ কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানার ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন দেখতে পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জ/শা


  বিষয়:   গাজীপুর  ইবনে সিনা ওষুধ কারখানা  আগুন 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত