কুমিল্লা সীমান্তে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-16T07:24:06+06:00
2026-10-16T07:24:06+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কুমিল্লা সীমান্তে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
কুমিল্লা প্রতিনিধি
⏲ ৭:২৪ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। পরে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি পার্টির সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করেন।

একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা রোহিত দেওয়ানকে আটক করেন। পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের ডাকা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক কারবারিকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বিএসএফের সঙ্গে কথা হয়েছে। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরদিন বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত