ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

2026-10-17T12:31:35+06:00
2026-10-17T12:31:35+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩১ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অনেকে কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অনেক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ভ্রমণসূচি পরিবর্তন, অপেক্ষা এবং যাত্রা নিয়ে অনিশ্চয়তাসহ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

জ/শা 


  বিষয়:   ঢাকা-সৌদি রুট  ফ্লাইট বাতিল 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত