ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক বিষয় নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

2026-10-12T08:48:07+06:00
2026-10-12T08:48:07+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪৮ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক বিষয় নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কমিশনের ১৩তম সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণ।

এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব অনুমোদনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ-সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও সভার আলোচনায় স্থান পাবে।

জ/শা 


  বিষয়:   ইউনিয়ন পরিষদ নির্বাচন  ইসি  সময়সূচি নির্ধারণে বৈঠক 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত