আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। পোস্টে ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ ক্যাপশন দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। আর ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে।

2026-10-17T11:53:20+06:00
2026-10-17T11:53:20+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!
বিনোদন ডেস্ক
⏲ ১১:৫৩ এএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। পোস্টে ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ ক্যাপশন দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। আর ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে।

চমকের প্রকাশিত ছবিগুলোতে দুজনকে একটি সুসজ্জিত হোটেলকক্ষে দেখা যায়। একটি ছবিতে তাঁদের হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা গেছে। অন্য একটি ছবিতে আরিফিন শুভকে চমককে নিজের হাতে খাবার খাইয়ে দিতে দেখা যায়। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক এবং ছবির প্রেক্ষাপট নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চমক রহস্য বজায় রেখে বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

চমকের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া গেলেও এ বিষয়ে আরিফিন শুভর বক্তব্য জানা যায়নি।

চমকের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তবে ছবিগুলো কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের অংশ কি না, কিংবা এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। চমকের মন্তব্যে সুখবরের ইঙ্গিত থাকায় বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

জ/শা 


  বিষয়:   অভিনেত্রী  রুকাইয়া জাহান চমক  ফেসবুক পোস্ট 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত