হুতিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুতি বাহিনীর হামলায় দেশটির সরকারি বাহিনীর আট সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

2026-10-18T10:16:55+06:00
2026-10-18T10:16:55+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হুতিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:১৬ এএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুতি বাহিনীর হামলায় দেশটির সরকারি বাহিনীর আট সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে সেনাবাহিনীর তুর আল-বাহাহ মিলিটারি এক্সিস জানায়, লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ ফ্রন্টে আট সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। তবে তাঁদের মৃত্যুর কারণ বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ওই ঘোষণার পর ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, তাইজের দক্ষিণাঞ্চলীয় আল-আকরুদ এলাকায় তাদের অভিযানে ১২ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

এর আগে শনিবার সকালে তাইজে হুতিদের গোলাবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের মধ্যে দুজন নারী ছিলেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।

আলজাজিরার শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ১ হাজার ৪১৭টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি দাবি করেন, এসব হামলায় প্রায় ৮০০ হুতি সদস্য হতাহত হয়েছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযানে হুতিদের ১৯০টির বেশি সাঁজোয়া যান, যুদ্ধ সরঞ্জাম, পরিবহন ও সরবরাহব্যবস্থা ধ্বংস অথবা অকার্যকর করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের বিভিন্ন দুর্গ ও গোলাবর্ষণের অবস্থানেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

চলতি বছরের জুলাই থেকে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনীর নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এরপর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।

তবে চলতি বছরের জুলাইয়ে সানায় বোমা হামলার পর হুতি ও ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সৌদি আরব বিমান হামলার মাধ্যমে সরাসরি জড়িয়ে পড়ে। জবাবে হুতিরাও সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেয়। এর পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে। হুতিদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

দীর্ঘদিনের এই গৃহযুদ্ধে ইয়েমেনের অধিকাংশ মানুষ খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মুখে পড়ে। নতুন করে সংঘাত তীব্র হওয়ায় দেশটিতে আবারও ভয়াবহ মানবিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জ/শা 


  বিষয়:   ইয়েমেন  হুতি বাহিনী  হামলা 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত