চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরে মাদক ও পরিকল্পিত সন্ত্রাসবিরোধী র্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
র্যালিটি ছমুরহাট বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম আরো উপস্থিত ছিলেন মোজাম্মেল হক তালুকদার, আবুল কাসেম চৌধুরী, হান্নান চৌধুরী চৌধুরী, সফিউল আজম চৌধুরী এবং কাঞ্চন নগরের বিএনপি অঙ্গ সংঘটের নেতা কর্মি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি এসব অপরাধ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির মাধ্যমে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কাঞ্চন নগরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জ/উ