দাগনভূঞায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

ফেনীর দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

2026-10-10T16:59:01+06:00
2026-10-10T16:59:01+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
দাগনভূঞায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার
ফেনী প্রতিনিধি
⏲ ৪:৫৯ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ফেনীর দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেকের বাজার মহাসড়কের চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে দাগনভূঞা থানা পুলিশ।

এ ব্যাপারে দাগনভূঞা থানার পুলিশ জানিয়েছে, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে এসআই মোবারক, এসআই শিফন চন্দ্র, এএসআই আনোয়ার, এএসআই কামরুলসহ সঙ্গীয় ফোর্স বেকের বাজার চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।পরে পুলিশ মোটরসাইকেলটির পিছু ধাওয়া করলে আশরাফুর নামক স্থানে একটি ট্রাভেল ব্যাগ ফেলে রেখে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। 

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সহযোগিতায় ওই ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ১০ কেজি গাঁজা বহনকারী পলাতক ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  ফেনী  গাঁজা উদ্ধার 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত