গাজায় ইসরায়েলি হামলায় ৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-10T18:02:36+06:00
2026-10-10T18:02:36+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় ৫ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:০২ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বাহিনীর দুটি পৃথক হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসকরা জানান, গাজা সিটির পান্ডামলের কাছে ইসরায়েলি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া শহরটির দক্ষিণে তুফাহ এলাকায় অন্য একটি হামলায় আরও একজনের মৃত্যু হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাসের বিরুদ্ধে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং নতুন করে হামলা চালানোর চেষ্টা করছে।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে যায়। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত।

ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি ভেঙে আবারও অস্ত্র মজুত করছে এবং হামলার পরিকল্পনা করছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল।

অন্যদিকে, হামাস ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির পাল্টা দাবি, ইসরায়েলই শান্তিচুক্তি লঙ্ঘন করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। সূত্র: রয়টার্স

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত