লালমনিরহাটে ট্রাকের চাপায় দুই নারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন দুই নারী। হাঁটা শেষে বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের। হয়তো স্বজনেরাও অপেক্ষায় ছিলেন তাঁদের ফেরার। কিন্তু সেই ফেরা আর হলো না। বাড়ি ফেরার আগেই দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারান তাঁরা। মুহূর্তেই থেমে গেল দুটি জীবন, স্বজনদের অপেক্ষা পরিণত হলো শোকে।

2026-10-10T16:48:09+06:00
2026-10-10T16:48:09+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
লালমনিরহাটে ট্রাকের চাপায় দুই নারী নিহত
লালমনিরহাট প্রতিনিধি
⏲ ৪:৪৮ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
ছবি- লালমনিরহাট প্রতিনিধি
প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন দুই নারী। হাঁটা শেষে বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের। হয়তো স্বজনেরাও অপেক্ষায় ছিলেন তাঁদের ফেরার। কিন্তু সেই ফেরা আর হলো না। বাড়ি ফেরার আগেই দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারান তাঁরা। মুহূর্তেই থেমে গেল দুটি জীবন, স্বজনদের অপেক্ষা পরিণত হলো শোকে।

আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়া এলাকার জহিলা বেগম (৫৫), তিনি আজিজারের স্ত্রী এবং একই এলাকার ফজিলা বেগম (৫০), তিনি আব্দুল করিমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই দুই নারী প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন বলে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  লালমনিরহাট  সড়ক দুর্ঘটনা  নিহত 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত