ইতিহাসে প্রথম, ২৫০ রান তাড়া করে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে প্রতিপক্ষের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে দলটি।

2026-10-10T09:17:13+06:00
2026-10-10T09:17:13+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ইতিহাসে প্রথম, ২৫০ রান তাড়া করে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
⏲ ৯:১৭ এএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে প্রতিপক্ষের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে দলটি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাঞ্জু স্যামসন। ৪১ বলে ৮২ রান করেন তিনি। ইশান কিশান ২২ বলে যোগ করেন ৪৩ রান। ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে রান বাড়ান শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মা। শ্রেয়াস ১৮ বলে ৪০ রান করেন, আর তিলক ১৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেন। কামিল পুরান ৫ রান করে আউট হওয়ার পরের বলেই সাজঘরে ফেরেন হেটমায়ার। তাতে ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছিল।

তবে চাপের মুখেও অবিচল ছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিয়মিত বাউন্ডারি আদায় করেন তিনি। রভম্যান পাওয়েলও কয়েকটি চার-ছক্কা হাঁকালেও বড় ইনিংস গড়তে পারেননি।

এরপর শাই হোপের সঙ্গে জুটি গড়েন শেরফান রাদারফোর্ড। দুজনের ব্যাটে আসে ৮৪ রান। এই জুটিই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরার পথ তৈরি করে দেয়।

শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৬৩ রান, হাতে ছিল ছয় উইকেট। এ সময় ব্যাটিংয়ে নামেন রোমারিও শেফার্ড, যা দলের আক্রমণাত্মক শক্তি আরও বাড়িয়ে দেয়। শেষ দিকে ক্যারিবীয় ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং সামাল দিতে পারেননি ভারতের বোলাররা।

শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। ১৮তম ওভারে বল করতে এসে আর্শদীপ সিং ১৭ রান দিয়ে বসেন। এতে জয়ের পথ আরও সহজ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের জন্য। পরের ওভারে হোপ দুটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত তাঁর ব্যাটেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

শাই হোপ ৪৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার কীর্তিও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে ম্যাচটির সবচেয়ে বড় অর্জন প্রতিপক্ষের মাঠে রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ২৪৪ রানের। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের দেওয়া সেই লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ২৫০ রান তাড়া করে সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস লিখেছে ওয়েস্ট ইন্ডিজ।

জ/শা 


  বিষয়:   ওয়েস্ট ইন্ডিজ  ভারত  ক্রিকেট  টি-টোয়েন্টি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত