দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে আজ শনিবার (১০ অক্টোবর) নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে সোনা।

2026-10-10T09:30:43+06:00
2026-10-10T09:30:43+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
অর্থনীতি ডেস্ক
⏲ ৯:৩০ এএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে আজ শনিবার (১০ অক্টোবর) নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে সোনা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এর আগে গত ৫ অক্টোবর সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

অর্থাৎ, গত ৫ অক্টোবর দাম কমানোর মাত্র চার দিনের মাথায় আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই মূল্যেই সোনার গহনা বিক্রি হবে।

জ/শা

  বিষয়:   বাজুস  দেশের বাজার  সোনার দাম 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত