‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’-মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-08T17:34:47+06:00
2026-10-08T17:34:47+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’-মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক
⏲ ৫:৩৪ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে স্মরণীয় এক রাত উপহার দিয়েছেন এই মহাতারকা।

মেসির বিদায়ী ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আন্তোনেলা লিখেছেন, আর্জেন্টিনা দলের জার্সিতে মেসির ব্যক্তিত্ব, নম্রতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগই তাকে বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা ও সম্মান এনে দিয়েছে।

মেসির ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করার পাশাপাশি তাকে ধন্যবাদও জানিয়েছেন আন্তোনেলা।

তিনি লেখেন, ‘কিছু রাত থাকে যা পুরো জীবনের গল্প বলে দেয়। গতকালের রাতটি ছিল তেমনই এক রাত। তোমাকে ঘিরে এত ভালোবাসা, মানুষের অগাধ কৃতজ্ঞতা প্রকাশ দেখতে কী যে সুন্দর লাগছিল! এই ভালোবাসা তোমার নিজের অর্জিত। নিজের ব্যক্তিত্ব, নম্রতা, দেশের প্রতি কমিটমেন্ট আর এই জার্সিটার প্রতি উজাড় করে দেওয়া হৃদয় দিয়ে তুমি এটা গড়েছ।’

তিনি আরও লেখেন, ‘তোমার পাশে থেকে এই পথ চলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের। জীবনের এত বড় একটা অধ্যায় তুমি যেভাবে শেষ করলে, তা দেখে সত্যি রোমাঞ্চিত। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ! আমরা তোমাকে অনেক ভালোবাসি, লিও মেসি। সবসময় তোমার পাশে আছি।’

মেসির বিদায়ী ম্যাচ ও পুরো আয়োজনজুড়েই ছিল আবেগঘন আবহ। বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান থেকে শুরু করে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো নিয়ে বিশেষ ড্রোন শো-সব মিলিয়ে আর্জেন্টাইন এই জাদুকরকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা।

আর্জেন্টাইন ফুটবলে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পাশাপাশি লিওনেল মেসির নামও চিরস্মরণীয় হয়ে থাকবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত