ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-06T15:28:39+06:00
2026-10-06T15:28:39+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:২৮ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ গাইডলাইন প্রকাশ করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

আইভ্যাক জানিয়েছে, স্লট খালি থাকা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের স্লট খোলা থাকবে।

গাইডলাইনে আরও বলা হয়েছে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ থাকবে না। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত