প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর-পশ্চিম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর-পশ্চিম গেটে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখানে ককটেলসদৃশ আরও একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে এসপিবিএন, বিশেষ শাখা (এসবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং তেজগাঁও থানা-পুলিশসহ সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তবে বিস্ফোরণের কারণ ও এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জ/শা