ইংলিসের বদলে অস্ট্রেলিয়ার টেস্ট দলে হার্পার-ম্যাডিনসন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-01T20:56:09+06:00
2026-10-01T20:56:09+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ইংলিসের বদলে অস্ট্রেলিয়ার টেস্ট দলে হার্পার-ম্যাডিনসন
স্পোর্টস ডেস্ক
⏲ ৮:৫৬ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন এসেছে। চোটের কারণে ছিটকে যাওয়া জশ ইংলিসের বদলে দলে ডাক পেয়েছেন স্যাম হার্পার ও নিক ম্যাডিনসন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামী ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছেন ইংলিস। আঙুলের হাড়ে চিড় ধরায় প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নির্ভর করছে পুনর্বাসন কতটা এগোয় তার ওপর।

ইংলিসের বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া হার্পার সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’র হয়ে ১২৮ রানের দারুণ ইনিংস খেলেছেন। সেই পারফরম্যান্সই তাকে টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিয়েছে।

অন্যদিকে ম্যাডিনসনের জন্য এই ডাক পাওয়াটা বিশেষ তাৎপর্যের। প্রায় এক দশক পর টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ এসেছে তার। সর্বশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে খেলেছিলেন তিনি।

তবে অস্ট্রেলিয়ার চিন্তা বাড়িয়েছে ক্যামেরন গ্রিনের চোটও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট করার সময় তলপেটের পেশিতে চোট পান এই অলরাউন্ডার। ফলে প্রথম টেস্টে তার খেলা এখনো অনিশ্চিত।

দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর ডারবানে। এরপর ১৮ অক্টোবর গকেবেরহায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৭ অক্টোবর কেপটাউনে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত