আরব আমিরাতে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-01T21:30:01+06:00
2026-10-01T21:30:01+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
আরব আমিরাতে বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৩০ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাজারেও। দেশটিতে পেট্রোলের দাম সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ এবং ডিজেলের দাম ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর গালফ নিউজের।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবার রাতে আন্তর্জাতিক জ্বালানি বাজারের দামের সঙ্গে সমন্বয় করে নতুন দর ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি মূল্য কমিটি। কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর থেকে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পেট্রোলের দাম সেপ্টেম্বরের প্রতি লিটার ৩ দশমিক ৬১ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ২১ দিরহাম নির্ধারণ করা হয়েছে। আর অকটেনের দাম ৩ দশমিক ৬৯ দিরহাম থেকে বাড়িয়ে প্রতি লিটার ৪ দশমিক ২৮ দিরহাম করা হয়েছে।

এ ছাড়া ডিজেলের দাম প্রতি লিটার ৪ দশমিক ৩০ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ৮০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে ভালো মানের সুপার ৯৮ পেট্রোলের দামও বেড়েছে। প্রতি লিটার ৩ দশমিক ৮০ দিরহাম থেকে বাড়িয়ে এর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৪০ দিরহাম।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত